প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 May 2026, 12:09 AM
ব্রাহ্মণপাড়ায় শ্রমিকের হাহাকার খেতেই নষ্ট হচ্ছে কৃষকের ¯^প্ন
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই| মাঠজুড়ে পাকা ধানের ম-ম গন্ধ থাকলেও বৃষ্টির শঙ্কা আর তীব্র শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার আট ইউনিয়নের হাজারো কৃষক| শ্রমিকের মজুরি আকাশচু¤^ী হলেও মিলছে না প্রয়োজনীয় জনবল| ফলে অনেক স্থানে পাকা ধান মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে|
ধান কাটার মৌসুমের শুরুতে শ্রমিকের ˆদনিক মজুরি ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়| বাড়তি টাকা দিয়েও চাহিদামত শ্রমিক পাচ্ছেন না গৃহস্থরা| এর মধ্যে ঘনঘন বৃষ্টির কারণে নিচু জমির ধান তলিয়ে যাওয়ায় কৃষকের উদ্বেগ আরও বেড়েছে|
উপজেলার চান্দলা, মাধবপুর, শিদলাই, দুলালপুর, মালাপাড়া ও সাহেবাবাদ ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ সোনালি ধানে ভরে আছে| কোথাও কোথাও বৃষ্টির পানিতে ধান নুয়ে পড়েছে| কৃষকেরা দল বেঁধে শ্রমিকের খোঁজে ছুটছেন, কিন্তু কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না|
চান্দলা ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের কৃষক আলী হাসান বলেন,"৭০ শতক জমিতে বোরো আবাদ করেছি| অনেক কষ্টে মাত্র ১৫ শতকের ধান ঘরে তুলতে পেরেছি| বাকি ধান মাঠে পেকে আছে| শ্রমিকের যে দাম, তাতে ধান ঘরে তোলা দায় হয়ে পড়েছে| তার ওপর বৃষ্টির ভয় তো আছেই|"
একই দুশ্চিন্তার কথা জানালেন শিদলাই ইউনিয়নের পুমকারা গ্রামের কৃষক আব্দুল মান্নান| তিনি বলেন, "৩০ শতক জমির ধান কাটতে পেরেছি, এখনো ৭০ শতক বাকি| শ্রমিকের সংকটে ধান কাটতে দেরি হচ্ছে| আবহাওয়া ভালো থাকলে দুই-এক দিনের মধ্যে কাটতে পারব বলে আশা করছি|"
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়ার আটটি ইউনিয়নে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫৮০ হেক্টর| অনুকূল আবহাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে এবং ফলনও হয়েছে বেশ ভালো| অধিকাংশ জমির ধানই এখন কাটার উপযুক্ত|
ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন বলেন,"উপজেলায় এবার বোরোর বাম্পার ফলন হয়েছে| সব ইউনিয়নেই ধান পেকে গেছে| আমরা কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছি| শ্রমিক সংকট নিরসনে এবং কম সময়ে ধান কাটতে আমরা ক¤^াইন্ড হারভেস্টর মেশিন ব্যবহারের ওপর জোর দিচ্ছি| আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে ধান কাটার কাজ শেষ হবে|"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...