প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 May 2026, 8:10 AM
মুরাদনগরে ঝড়ে টিনের চাল পড়ে মৃত্যু
বেলালউদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঝড়ে নির্মাণাধীন টিমের ঘরের চাল ও খুঁটি পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে| রবিবার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ
ঘটনা ঘটে| নুরুল ইসলাম চাপিতলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে| পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নুরুল ইসলাম নতুন বাড়িতে নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন| হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তার উপর ভেঙে পড়ে| পরে পরিবারের লোকজন নুরুল ইসলামকে টিনের চালের নিচ থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার
পথে মৃত্যুবরণ করেন| এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন,
নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন ধরনের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...