...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 May 2026, 8:09 AM

...
কুমিল্লায় আন্তজার্তিক মুক্ত গণমাধ্যম দিবস পালিত News Image

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বক্তাদের অভিমত-এআই (AI) এর অপব্যবহার রোধ করতে হবে=== নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে আনন্দ মুখর পরিবেশে ৩মে কুমিল্লায় আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে। সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা এই দিবসটি পালন করেছে। ওয়াল্ড প্রেস ফিডম ডে র এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মূল প্রতিপাদ্য হলো “শান্তিময় ভবিষ্যত গড়ার লক্ষে সাংবাদিকতা” দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সারাদেশে নিহত, আহত ও অসুস্থ্য সাংবাদিকদের জন্যে দোয়া ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে কুমিল্লার ৮ সাংবাদিককে ফুলের মালা পড়িয়ে ও সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

৩ মে সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল। অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে বক্তারা বলেন এআই (AI) এর অপব্যবহারের মাধ্যমে তথ্য কারসাজি, সাংবাদিকদের ওপর অনলাইন হয়রানি এবং আইনি ভয়ভীতি বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতাকে হুমকির মুখে ফেলছে । বাংলাদেশে ফটো কার্ড তৈরী করে ফেসবুকে পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করে গুজব ছড়ানো হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।
সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় আলোচনা সভায় সভার শুরুতে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আগামীর সময়- পত্রিকার সিনিয়র সাংবাদিক অধ্যাপক মীর সাহালম, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী উল হক সোহাগ,দৈনিক প্রথম আলো কুমিল্লা ব্যুরো প্রধান আবদুর রহমান।
কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, আর টিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, গোমেতি পত্রিকার সম্পাদক মোবারক হোসেন,দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান,দৈনিক আমার দেশ দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুর রহমান তরুন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান,।

আলোচনা সভায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে- অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত বাধা গ্রস্থ করে এমন আইন থাকা উচিত নয়। সাংবাদিকরা যদি স্বাধীন ভাবে গণ মাধ্যমে লিখতে পারে এবং মত প্রকাশ করতে পারে তা হলেই সমাজ থেকে অন্যায়, অনিয়ম ও দূর্নীতি দূর করা সম্ভব।

ওয়াল্ড প্রেস ফ্রিডম ডে ২০২৬ উপলক্ষে যাদেরকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন, দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান,দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি এম এ হাসান, সময় টিভির জেলা রিপোর্টার মোঃ ইসতিয়াক আহমেদ, এশিয়া পোস্ট কুমিল্লা জেলা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লার জমিন এর চীফ রিপোর্টার জাহিদ হাসান নাইম। সম্মননা স্মারক ক্রেষ্ট প্রদান করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি সহ অনুষ্ঠানের অতিথি প্রবীণ সাংবাদিকগণ। অনুষ্ঠানে ২০২৫সালে পরিবেশ বিষয়ক সাংবাদিকতার জন্য ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া লায়ন্সক্লাব কুমিল্লার সাধারণ সম্পাদক ও নাভনা হসপিটালের এমডি নির্বাচিত হওয়ায় সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সহ সভাপতি আবদুল আউয়াল সরকারকে সম্মননা ক্রেষ্ট তুলে দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সহ সভাপতি ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, যুগান্তরের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার ,সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল বাশার খান ,চেতনা ৭১ টিভির সাংবাদিক মাইনুল হক স্বপন, ভোরের আকাশ প্রত্রিকার জেলা প্রতিনিধি মাইনুল হাসান, মুক্ত খবর পত্রিকার  ষ্টাফ রির্পোটার  ও ডেইলি টাইমস নিউজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, বৈশাখী টিভি কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি,দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি শাসুল আলম রাজন,বিজয় টিভির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম ম্যাক রানা , ফটো সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি,এক্সপ্রেস বাংলার প্রতিনিধি সাইদুর রহমান সোহাগ, দৈনিক সমাচার এর প্রতিনিধি আলমগীর হোসেন , দৈনিক মুক্ত খবর প্রতিনিধি এটিএম মাজহারুল ইসলাম, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন,ফটো ভোরের কলাম এর সাংবাদিক মোঃ ইয়াসিন,যমুনা টিভি ক্যামেরা পার্সন জিহাতুল ইসলাম শাকিব,দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি এম এ খায়ের ইমন, অপরাধ বিচিত্রার প্রতিনিধি বিল্লাল হোসেন. সাংবাদিক ফরহাদ ভূইয়া সহ আরো অনেকে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ  কেটে সড়ক অবরোধের চেষ্টা
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir