...
শিরোনাম
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন? ⁜ পুত্রসন্তানের মা হলেন করিশমা ⁜ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া ⁜ কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি ⁜ চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই ⁜ গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ⁜ ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪ ⁜ সাকিবে লঙ্কা লিগে শীর্ষে জাফনা ⁜ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ ⁜ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা ⁜ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন ⁜ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ⁜ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন ⁜ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী ⁜ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব ⁜ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা ⁜ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Apr 2026, 8:05 PM

...
টাইগারদের সামনে পাত্তাই পেলোনা নিউজিল্যান্ড News Image

বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়| তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে| ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা| চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ১৮২ রান ১৮ ওভারেই টপকে গেছে বাংলাদেশ| ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে লিটন দাসের দল| রান তাড়ায় নেমে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ| প্রথম ৫ ওভারে বিনা উইকেটেই তোলে ৪০ রান| তবে ষষ্ঠ ওভারে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান| ১৫ বলে ১৭ রান করে সাজঘরের পথ ধরেন তিনি| ওপেনিং জুটি ভাঙে ৪১ রানে| লিটন দাস ভালো খেলছিলেন| কিন্তু ইশ সোধির ঘূর্ণি বুঝতে না পেরে তিনি বোল্ড হন ১৫ বলে ২১ রানে| ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ| তানজিদ তামিম ঠিক তার মতো মারকুটে খেলতে পারেননি| ২৫ বলে ২০ রান করে সোধির দ্বিতীয় শিকার হন এই ওপেনার, ক্যাচ দেন লংঅফে| ৭৭ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের| এরপর ঝোড়ো জুটি গড়েন তাওহীদ হৃদয় আর পারভেজ হোসেন ইমন| ২৮ বলে ৫৭ রানের মারকুটে জুটিতে দলকে জয়ের মতো একটা অবস্থানে নিয়ে যান তারা| বড় শট খেরতে গিয়ে ১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রান করে বাউন্ডারিতে ক্যাচ আউট হন ইমন| তবে হৃদয়কে থামেননি| ২৬ বলে করেন ফিফটি| শেষ পর্যন্ত ২৭ বলে ২ চার আর ৩ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হৃদয়| শেষদিকে শামীম পাটোয়ারীও দলের জয়ে বড় অবদান রেখেছেন| ১৩ বলে তিনি ৩১ রান করেন ৩টি বাউন্ডারি আর ২ ছক্কায়| আগে ব্যাটিং করে ক্যাটেনি ক্লার্ক ও ড্যান ক্লেভারের সমান ৫১ রানের ইনিংসে নিউজিল্যান্ডের বোর্ডে জমা হয়েছিল ৬ উইকেটে ১৮২ রান| চট্টগ্রামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস| ইনিংসের দ্বিতীয় ওভারেই হৃদয়ের ডিরেক্ট হিটে রানআউট হয়ে মাঠ ছাড়লেন টিম রবিনসন রানের খাতা না খুলেই| তানজিম হাসান সাকিবের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম বল ফেইস করেই করেই রানআউট হন তিনি| এরপর দুটো উইকেট তুলে নেন রিশাদ হোসেন| নিউজিল্যান্ডের ওপেনার ক্লার্ক উইকেট গিফট করেন রিশাদকে| বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন তাওহিদ হৃদয়ের হাতে| আউট হওয়ার আগে ৫১ রান করলেও উইকেট বিলিয়ে দিয়েছেন সদ্য ক্রিজে আসা ব্যাটারের মতো| ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন নিজের ইনিংসে| ৯৯ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের| ভাঙে ক্লার্কের সঙ্গে গড়া ৮৮ রানের জুটি| এরপর ক্লার্ক সমান ৫১ রান করে রিশাদের বলেই সাজঘরে ফিরে যান দলীয় ১১০ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে| কিইউদের চতুর্থ উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব| ১ রান করা বেভন জ্যাকব আউট হলে ১১৭ রান ৪ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা| ওয়ানডে সিরিজে দাপট দেখানে ডিন ফক্সক্রফট হতাশ করেন মাত্র ৩ রানে শেখ মেহেদীর বলে কাটা পড়ে| ১৩০ রানে ৫ উইকেট হারালেও অধিনায়ক নিক কেলির ২৭ বলে ৩৯ ও জশ ক্লার্কসনের অপরাজিত ১৪ বলে ২৭ রানে ৬ উইকেটে ১৮২ রান করে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড| দুটি উইকেট পেয়েছেন রিশাদ হোসেন| সমান একটি করে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদীর| অভিষিক্ত রিপন মণ্ডল ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেট পাননি|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন?
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...

পুত্রসন্তানের মা হলেন করিশমা
পুত্রসন্তানের মা হলেন করিশমা

বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...

কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...

চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা

কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের অসঙ্গতিতে অভিভাবকদের প্রশ্ন?
➤ পুত্রসন্তানের মা হলেন করিশমা
➤ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া
➤ কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী কর্মসূচি
➤ চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই
➤ গাড়ি চালিয়ে রাতের ঢাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
➤ ৭.১ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৪
➤ সাকিবে লঙ্কা লিগে শীর্ষে জাফনা
➤ শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥ মহাসড়ক অবরোধ
➤ পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মা
➤ কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্পাদক জিতু, সাংগঠনিক জীবন
➤ গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
➤ বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিল চীন
➤ বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে আটকা পড়েন মার্তিনেজ, উদ্ধার করল গ্রামবাসী
➤ ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব
➤ বাড়ছে রাষ্ট্রপতির ক্ষমতা
➤ নগরীর শীর্ষ সন্ত্রাসী পুইট্টা হেলাল গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir