প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 27 Apr 2026, 8:04 PM
‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা
২০০২ সালের তামিল চলচ্চিত্র ‘থামিজান’-এর মাধ্যমে যাত্রা শুরু করা প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্র| সেদিন তিনি শুধু প্রথম নারী মুখ্য চরিত্রেই অভিনয় করেননি, পাশাপাশি একটি গানে কণ্ঠও দিয়েছিলেন| ২০০৩ সালে স্পাই থ্রিলার ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’-এর মধ্য দিয়ে বলিউডে পা রাখেন| এরপর মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী এই শিল্পীকে কখনও পেছন ফিরে তাকাতে হয়নি| বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি| ‘ফ্যাশন’, ‘বর্ফি!’, ‘মেরি কম’, ‘কুয়াট্টো লোকাল’, ‘দ্য স্কাই ইজ পিংক’ প্রতিটি সিনেমায় তিনি আলাদা মাত্রা এঁকেছেন| ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকের মাধ্যমে হলিউডে পা রাখেন, তারপর ‘সিটাডেল’ ও ‘ম্যাট্রিক্স রিসারেকশন’-এর মতো বড় প্রকল্প তাঁকে এনে দেয় বিশ^জনপ্রিয়তা| বর্তমানে তিনি ‘হুইটলি’ নামে একটি নতুন সিরিজে অভিনয় করছেন| এ ছাড়া তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন| বিনোদন ও সমাজসেবায় তাঁর অসামান্য ভূমিকা ইতোমধ্যে তাঁকে ‘পদ্মশ্রী’সহ একাধিক সম্মাননা পেয়েছেন| সময়ের সঙ্গে প্রিয়াঙ্কা এখন নিজেকে গড়ে তুলেছেন এক আন্তর্জাতিক আইকনে| তাঁর পর্দা উপস্থিতি যেমন শক্তিশালী, তেমনি অফ-স্ক্রিন উদ্যোগও সমানভাবে প্রশংসিত| সেই ধারাবাহিকতার ¯^ীকৃতি¯^রূপ এবার তাঁর মুকুটে যুক্ত হচ্ছে নতুন সম্মাননা| আগামী ৯ মে গোল্ড গালা ২০২৬-এ তাঁকে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ প্রদান করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...