প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Apr 2026, 8:59 AM
এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজা ও কাভারভ্যান জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গভীর রাতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজা জব্দ ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী আশাবাড়ি ও হরিমঙ্গল রেলক্রসিং এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এ সময় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এসব অভিযান পরিচালনা করেন সাংসদ জসিম উদ্দিন। প্রথম অভিযানে আশাবাড়ি এলাকায় অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা শশীদল-আশাবাড়িগামী সড়কে একটি কাভার ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ওই কাভার ভ্যান তল্লাশি করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে পৃথক আরেকটি অভিযানে নাইঘর-হরিমঙ্গল সড়কের হরিমঙ্গল রেলক্রসিং সংলগ্ন অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে মো. মোরশেদ (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত মো. মোরশেদকে রোববার (২৬ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সাংসদ হাজী জসিম উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...