প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Apr 2026, 8:57 AM
চৌদ্দগ্রামে বাস চাপায় পথচারী নিহত
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস চাপায় মো. ইয়াছিন প্রকাশ জুয়েল (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে| নিহত জুয়েল ফেনীর ঐশ^দিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে| ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকায়| নিহত জুয়েল ¯^পরিবারে কালিকাপুর গ্রামে ড়া বাসায় বসবাস করতেন এবং দিনমজুর হিসেবে এলাকায় কাজ করতেন| নিহতের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়েটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং একমাত্র ছেলে একটি হেফজ&ধসঢ়; মাদরাসায় পড়ে| দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহাব উদ্দিন| প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রবিবার বেলা ১১টার পরে জুয়েল মহাসড়কের পাশের একটি চা দোকানে চা-নাস্তা খেয়ে মহাসড়ক পারাপারের সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চট্টগ্রামগামী স্টার লাইন পরি বহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়| এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু
হয়| এ সময় ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা| জুয়েলের ভাড়া বাসার মালিক আব্দুস সাত্তার জানান, নিহত জুয়েল এর এক মেয়ে
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে| অপর ছেলে স্থানীয়
একটি হেফজ মাদরাসার শিক্ষার্থী| দুর্ঘটনার পর বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে
স্টার লাইন পরিবহনের কয়েকটি যাত্রীবাহী বাস আটক করে| পরে পুলিশ এসে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল ¯^াভাবিক করে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...