প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 24 Apr 2026, 10:22 PM
ফের ফাঁস হলো শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার দৃশ্য
ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং মানেই ভক্তদের ভিড়| তার নতুন সিনেমার কাজ শুরু হলেই দূর-দূরান্ত থেকে অনুরাগীরা ছুটে আসেন প্রিয় তারকাকে এক নজর দেখতে| আর সেই মুহূর্তগুলোই অনেক সময় ছবি বা ভিডিও হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে| বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর শুটিং নিয়ে| মালয়েশিয়ায় একটি অংশের কাজ শেষ করে এখন ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ| এরই মধ্যে সিনেমাটির একাধিক দৃশ্যের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ˆতরি হয়েছে আলোচনা| সম্প্রতি মালয়েশিয়ায় ধারণ করা কিছু দৃশ্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে| সেখানে দেখা যায় শাকিব খানের নতুন লুক, হাঁটার স্টাইল ও অভিনয়ের কিছু অংশ| এর আগেও ঢাকার বিভিন্ন লোকেশন থেকে শুটিংয়ের ছবি ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে| আরেকটি ছবিতে দেখা গেল পায়ে ব্যান্ডেজ শাকিব খানের| পেছনে দাঁড়ানো সাবিলা নূর| শাকিবকে কিছু খাইয়ে দিচ্ছেন তার ব্যক্তিগত মেকাপম্যান| বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ছবির পরিচালক আজমান রুশো| তিনি জানান, একজন নির্মাতা হিসেবে নিজের কাজে মনোযোগ দিতে চান| কিন্তু এভাবে শুটিংয়ের দৃশ্য ফাঁস হলে কাজের ¯^াভাবিক পরিবেশ ব্যাহত হয়| তার ভাষায়, ‘দিন শেষে কাজটা ভালো না হলে দায় আমার ওপরই আসবে| যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি|’ শুটিংয়ের দৃশ্য ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়ায় প্রায় দেড় শতাধিক বিদেশি শিল্পী ছিলেন, তাদের মধ্য থেকেই কেউ ভিডিও ধারণ করে থাকতে পারেন| এছাড়া একটি বাঙালি রেস্টুরেন্টে শুটিংয়ের সময়ও বাইরে বের হতেই ছবি তুলে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়| তিনি আরও জানান, নিজের টিমের সদস্যদের কাছ থেকে মোবাইল ফোন সংগ্রহ করে শুটিং করা হলেও ঢাকার লোকেশনগুলোতে বাইরে থেকে অনেকেই দূর থেকে জুম করে ছবি ও ভিডিও ধারণ করছেন, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে| এদিকে জানা গেছে, সিনেমাটির প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে| খুব শিগগির বাকি অংশের শুটিং শেষ করে শুরু হবে পরবর্তী কাজ| সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই প্রচারণা শুরু হবে এবং ঈদে মুক্তি পাবে ‘রকস্টার’|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...