প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 24 Apr 2026, 10:22 PM
শাকিবের নতুন মিউজিক ভিডিও নিয়ে তোলপাড় দর্শকমহলে
বেশ কিছুদিন ধরেই চলছিল প্রচারণা| ভিডিওর একটি ক্লিপ প্রকাশ হয়েছিল আগেই| ধারণা করা হচ্ছিল, কোনো বিজ্ঞাপনের প্রোমোর দৃশ্য নয়তো সিনেমার আইটেম সং; যেখানে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে| কিন্তু, বিজ্ঞাপন কিংবা সিনেমার আইটেম সং- এর কোনোটাই নয়| স্রেফ একটা মিউজিক ভিডিও, যা ব্যাপক তোলপাড় ফেলেছে দর্শকমহলে| আলোচিত এই মিউজিক ভিডিওটির নাম ‘জয়ধ্বনি’| যার পেছনের কারিগর নির্মাতা আদনান আল রাজীব| শাকিব খানের সঙ্গে এটিই প্রথম কাজ খ্যাতিমান এই নির্মাতার| আর প্রথম প্রোজেক্টেই এই জুটি করলেন বাজিমাৎ! গানটির ভিডিওতে শাকিব খানের লুক, কালার গ্রেডিং এবং তার নাচ নেটিজেনদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে| দেখা যায়, ওয়ার্ম কালার গ্রেডিংয়ের সাথে সিনেম্যাটিক টেক্সার, যা আন্তর্জাতিক মানের রূপ দিয়েছে| শাকিব খান সাদা ও মেরুন রঙের স্টাইলিশ ক্যাজুয়াল পোশাকে, চোখে রোদচশমা পরে মিউজিকের তালে যে নাচের ঝড় তুলেছেন, তা এককথায় অনবদ্য| দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলা এই প্রোজেক্টটি নিয়ে মন্তব্যগুলোও ছিল বেশ যৌক্তিক| অধিকাংশ দর্শক শ্রোতারা কার্যত হতবাক! অনেকে বিশ^াস করতেই সময় নিয়েছেন যে এটা বাংলাদেশের কাজ| তাদের মন্তব্যগুলো এমন ল্যাটিন একটা ভাইব পেলাম| আবার কেউ কেউ বলছেন, গান বাংলাদেশের, লেভেলটা হলিউডের| দুই বাংলা মিলিয়ে এত বড় আয়োজনের সেলিব্রেশন অ্যানথেম আগে কখনো হয়নি বলেও দাবি অনেক দর্শকের| দর্শক-শ্রোতারা এমন চমকে যাওয়ার পর তাদের মনে আশাও বুনেছে বেশ| কেউ কেউ চাচ্ছেন, এই দুই জুটির একটি সিনেমা হোক; যা আলোড়ন ˆতরি করবে প্রেক্ষাগৃহে| তাদের মন্তব্য এমন, নির্মাতা আদনান আল রাজীব যেমন বুনো ওল, শাকিব খানও চলচ্চিত্র জগতের বাঘা তেঁতুল! জানা গেছে, এই চোখ ধাঁধানো প্রজেক্টটি ˆতরিতে বাংলাদেশের পাশাপাশি কাজ করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের আর্টিস্ট এবং টেকনিক্যাল টিম| যার ফলে গানটিতে এমন অভাবনীয় ভিজ্যুয়াল ও সাউন্ড ডিজাইন সম্ভব হয়েছে| শেষ আপডেট পাওয়া পর্যন্ত, ৩ মিনিট ১৮ সেকেন্ড দীর্ঘ এই মিউজিক ভিডিওটি মুক্তির ২৪ ঘণ্টা আগেই দশ মিলিয়ন ভিউ পার করে ফেলেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...