...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Apr 2026, 8:33 AM

...
১৬ বছরে হয়নি অডিট এবং ১৫ বছরে পরিবর্তন হয়নি কলেজ অধ্যক্ষ News Image
কুমিল্লা সংবাদদাতা 
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা পোস্ট গ্র্যাজুয়েট কলেজ কর্তৃপক্ষের কাছে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় গত দশ বছরের আয়, ব্যয়, অডিট ও সম্পত্তি সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করা হলেও এখনো কোনো জবাব দেয়নি কলেজ কর্তৃপক্ষ।  আবেদনে গত দশ অর্থবছরের পূর্ণাঙ্গ আয়-ব্যয়ের হিসাব, বছরভিত্তিক আর্থিক বিবরণী, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয়ের তথ্য, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, প্রশাসনিক ব্যয়, অবকাঠামো উন্নয়ন ব্যয়, অফিস পরিচালনা ব্যয়সহ অন্যান্য ব্যয়ের হিসাব চাওয়া হয়েছে। এছাড়া সকল ভাউচার, বিল, রসিদ ও সহায়ক কাগজপত্রের সত্যায়িত অনুলিপি, কলেজের মালিকানাধীন জমি, ভবন, ভাড়াকৃত দোকান/কক্ষ, যানবাহনসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা, সম্পত্তি থেকে অর্জিত আয়ের হিসাব এবং গত দশ বছরের অডিট কার্যক্রম কারা পরিচালনা করেছেন—সে তথ্যও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে গত দশ বছরের সকল অডিট রিপোর্টের সত্যায়িত অনুলিপি এবং বার্ষিক বাজেট ও অডিট রিপোর্ট অনুমোদন সংক্রান্ত গভর্নিং বডির সভার সিদ্ধান্তের কপিও চাওয়া হয়েছে।
আবেদনকারী আইন অনুযায়ী নির্ধারিত ২০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহের অনুরোধ জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গত ২৯ জানুয়ারি পয়ালগাছা পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং ২৪ মার্চ কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বরাবর এ আবেদন পাঠানো হয়। আবেদনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯ এর ধারা ৪, ৭ ও ৯ অনুযায়ী একজন সচেতন নাগরিক হিসেবে সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ এপ্রিল ২০২৬ পর্যন্ত লিগ্যাল নোটিশের কোন জবাব দেওয়া হয়নি। 

প্রথম ও দ্বিতীয় নোটিশ দেওয়ার পরও কোনো উত্তর দেওয়া হয়নি। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “এক সপ্তাহ সময় দেন, তারপর রিপোর্ট করেন। আমি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি। তারা বিষয়টি নিয়ে বসবে, সমাধান হবে।” কলেজ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, “আমি বিষয়টি দেখছি। কলেজ অধ্যক্ষকে নোটিশের জবাব দেওয়ার জন্য বলেছি।”
এ বিষয়ে নোটিশ প্রদানকারী কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জাকির হোসেন মিয়াজী বলেন, “আমি তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী গত ২৯ জানুয়ারি পয়ালগাছা পোস্ট গ্র্যাজুয়েট কলেজের গত ১০ বছরের আয়-ব্যয়, অডিট, সম্পত্তি ও আর্থিক নথিপত্র চেয়ে আবেদন করি। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য দেয়নি, যা আইনের লঙ্ঘন। পরে গত ২৪ মার্চ কলেজ গভর্নিং বডির সভাপতি ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বরাবর প্রথম আপিল করি। এখনো কোনো উত্তর না পাওয়ায় আইন অনুযায়ী তথ্য কমিশনে দ্বিতীয় আপিল করা হবে। সেখান থেকেও প্রতিকার না পেলে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হবে।”


উল্লেখ্য, এই কলেজে ২০১০ সালের পর আর কোনো অডিট হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রায় ১৬ বছর ধরে অডিট না হওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ ২০১১ সালের ২৯ জুন এই কলেজে যোগদান করেন। তিনি প্রায় ১৫ বছর ধরে কলেজটিতে দায়িত্ব পালন করছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর

​নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...

অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...

‎ প্রেসবিজ্ঞপ্তি:‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir