প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Apr 2026, 8:31 AM
চৌদ্দগ্রামে কার্ভাডভ্যান চাপায় যুবকের মৃত্যু
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী কার্ভাডভ্যান চাপায় মোটরসাইকেল চালক মো. শাহরিয়ার নাজিম সামির (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পৌরসদরের কিং শ্রীপুর গ্রামের মো. সাইফুল ইসলাম স্বপন বেপারীর ছেলে। বুধবার (২২শে এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সামির বুধবার দুপুরে চৌদ্দগ্রাম মহিলা মাদ্রাসা রোড দিয়ে ইউটার্ন নিয়ে নিজ বাড়ীর দিকে যাচ্ছিলো। এ সময় মহাসড়কের ঢাকামুখী লেনে পেছন থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে ডুকে যায়। এতে মোটরসাইকেল চালক সামির গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সামিরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরেই কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
নিহতের দাদা চৌদ্দগ্রাম পৌর বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী জানান, নিহত সামির আমার নাতি। গতবছর এসএসসি পরীক্ষা দিয়েছে সে। ২-১টি বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার সে পরীক্ষাগুলো দেওয়ার কথা ছিলো তার। সামিরের মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। এ সময় তিনি সামিরের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন জানান, নিহত সামিরের লাশ পরিবার বাড়ীতে নিয়ে গেছে৷ আমরা কাভার্ডভ্যানটি চিহ্নিত করার চেষ্টা করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...