...
শিরোনাম
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা ⁜ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন ⁜ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা ⁜ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার। ⁜ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা ⁜ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ⁜ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 8:09 AM

...
রূপসী বাংলা সংবাদে চান্দিনায় অবৈধ ইউ-টার্ন বন্ধ করল সওজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণ অবৈধ পারাপার বন্ধে স্বস্তি ফিরেছে জনমনে News Image

সোহেল রানা, চান্দিনা:
দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে দীর্ঘদিন ধরে চলা অবৈধ ইউ-টার্নগুলোর বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দৈনিক রূপসী বাংলায় “চান্দিনায় মহাসড়কে ডিভাইডার কেটে ইউটার্ন; হাইওয়ে থানা ও মাদ্রসার সামনেই অবৈধ পারাপারের পথ” শিরোনামে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সামনে এবং মাধাইয়ার নাওতলা এলাকার মাদ্রাসার সামনে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ অবৈধ পারাপারের পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও পুরো ডিভাইডার পুনর্নির্মাণ করা হয়নি, প্রাথমিক অবস্থায় কংক্রিটের প্রতিবন্ধক খুঁটি বসিয়ে চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে আপাতত স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

সরেজমিনে দেখা গেছে, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সামনে পূর্বে ডিভাইডার কেটে যানবাহন চলাচলের সুবিধার্থে যে মাটির ঢাল তৈরি করা হয়েছিল, সেখানে এখন কংক্রিটের তিনটি প্রতিবন্ধক খুঁটি স্থাপন করে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা হয়নি।

একইভাবে, নাওতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সামনে থাকা ঝুঁকিপূর্ণ অবৈধ ইউ-টার্নটিও দুইটি কংক্রিটের খুঁটি বসিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আগের মতো সিএনজি, অটোরিকশা বা মোটরসাইকেল সরাসরি মহাসড়কে উঠতে পারছে না। তবে ডিভাইডারের ভাঙা অংশ মেরামত না করে পূর্বাবস্থায় রেখেই প্রতিবন্ধক খুঁটি বসিয়ে অনিয়ন্ত্রিত পারাপার বন্ধ করা হলেও, মেরামতের গুণগত মান নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. মোতালেব ভূইয়া বলেন, সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। এই অবৈধ পথটি বন্ধ হওয়ায় শিক্ষার্থী ও পথচারীদের জন্য অনেকটাই নিরাপদ হয়েছে। আমরা চাই, ভবিষ্যতে যেন আর কেউ এমন ঝুঁকিপূর্ণ কাজ করার সাহস না পায়। তবে ডিভাইডারের ভাঙা অংশে কংক্রিট ব্লক বসিয়ে স্থায়ীভাবে ডিভাইডার পুনর্নির্মাণ না করলে ঝুঁকি থেকেই যাবে। এখানে অসাধু ব্যক্তিরা যে কোন সময় খুঁটিগুলো ভেঙ্গে পুনরায় অবৈধ পথ তৈরি করতে পারে।

স্থানীয় কয়েকজন সচেতন সিএনজি চালকদের সঙ্গে কথা হলে তারা বলেন- অবৈধ ইউ-টার্ন বন্ধ হওয়ায় এখন তাদের কিছুটা ঘুরে বৈধ ইউ-টার্ন ব্যবহার করতে হচ্ছে, তবে এতে দুর্ঘটনার ঝুঁকি কমেছে। তারা বলেন, আগে সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে পারাপার করতাম, এখন অন্তত সেই ভয়টা নেই।

দূরপাল্লার বাসচালক আব্দুর রহিম মিয়া বলেন, “আগে হঠাৎ করেই ছোট যানবাহন উঠে পড়ত। এখন সেই ঝুঁকি কমেছে, এতে মহাসড়কে গাড়ি চালানো সহজ হয়েছে।”

সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, বিষয়টি সংবাদ প্রকাশের পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যানবাহন চলাচল বন্ধ রাখতে অবৈধ সব ইউ-টার্নে প্রতিবন্ধক খুঁটি বসানো হয়েছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই ডিভাইডারের ভাঙা অংশে কংক্রিট ব্লক স্থাপন করে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, এর আগে ৬ এপ্রিল ২০২৬ তারিখে “দৈনিক রূপসী বাংলা”-এর অনলাইন ও প্রিন্ট সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে কুমিল্লার চান্দিনার মাধাইয়া ও কুটুম্বপুর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অনুমোদিত ইউ-টার্ন থাকা সত্ত্বেও সড়কের ডিভাইডার কেটে একাধিক অবৈধ পারাপার পথ তৈরি করার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, এসব ঝুঁকিপূর্ণ স্থানে প্রতিদিন সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন, ফলে সংঘর্ষ ও হতাহতের আশঙ্কা বাড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা সামনের স্থানে এই অবৈধ কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে তখনও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ১০ এপ্রিল অভিযান পরিচালনা করে অবৈধ পারাপারের পথগুলো বন্ধ করে দেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...

ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...

আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...

কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...

মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...

কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...

সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...

মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...

মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
➤ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা
➤ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
➤ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা
➤ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার।
➤ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা
➤ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা
➤ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
➤ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir