প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2026, 10:05 AM
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার ৭৭০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ চারটি বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডিদার ও মাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ভারতীয় গরু, চকলেট, মাঞ্চ ওয়েফার বিস্কুট ও গাঁজা জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার ৭৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৭২ ঘণ্টার অভিযানে কুমিল্লায় আটক ৬১৭, নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস...
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বি...
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়ার শেষ ব...
মো. আনোয়ারুল ইসলাম।।রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে কুমিল্লার ব...
মুরাদনগরে সহকারী অধ্যাপক আবদুল হাফিজের ইন্তেকাল
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে...
দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ ড. খন্দকার মোশাররফ
কুমিল্লা প্রতিনিধিসিঙ্গাপুর থেকে দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় স...
পেরুল উত্তরে যুবদলের আহ্বায়ক প্রার্থী হিমেলের পক্ষে সুবিশাল...
নিজেস্ব প্রতিবেদকআওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদ এবং কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য মোব...
দাউদকান্দির মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের কুখ্যাত চোর জা...
দাউদকান্দি প্রতিনিধি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের পশ্চিম কারা...