প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 10 Apr 2026, 9:06 PM
২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান: গণমাধ্যম
এফএনএস বিদেশ :
আগামী মাসের শুরু থেকেই অতিরিক্ত ২০ দিনের তেলের মজুত ছাড়ার পরিকল্পনা করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ঘোষণার বরাত দিয়ে গতকাল শুক্রবার স্থানীয় একাধিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে। এর আগে গত মাসেই বিশ্বের অন্যতম বড় কৌশলগত তেল মজুতগুলোর একটি থেকে সরবরাহ শুরু করে জাপান। টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। মধ্যপ্রাচ্য সংঘাতের পরিপ্রেক্ষিতে ডাকা এক বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ‘অপরিশোধিত তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে আগামী মাসের শুরুতে বা এরপর থেকে সরকারি জাতীয় তেল মজুত থেকে অতিরিক্ত প্রায় ২০ দিনের সমপরিমাণ তেল ছাড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।’ জাপানের মোট তেল আমদানির প্রায় ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...