প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 10 Apr 2026, 9:05 PM
লাল শাড়িতে নজর কাড়লেন অপু
রূপ আর ফ্যাশনের জাদুতে ভক্তদের প্রায়ই মুগ্ধ করেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। যেখানে অপু বিশ্বাসকে দেখা যায় লাল শাড়িতে; ট্র্যাডিশনাল লুকে। উল্লেখ করেন, ‘বেহুলা-লক্ষীন্দর’। সেই লুক বেশ নজর কাড়ে অপুর ভক্তদের। এরপর সেই লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ লুকের একঝাক ছবি প্রকাশ করলেন নায়িকা। যেখানে একাধিক পোজে, ভিন্ন ভঙ্গিতে দেখা যায় তাকে। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, লাল রঙের ভারী কারুকাজ করা শাড়িতে মেলে ধরেছেন নায়িকা। সাথে ভারী সোনার অলংকার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল; যা তাকে এক রাজকীয় লুক এনে দেয়। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও রাখেন! লেখেন, ‘সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।’ অপু বিশ্বাসের এই নতুন ফ্যাশন, আউটলুক এবং ফটোশুট নিয়ে নেটিজেনদের মন্তব্যগুলো ছিল বেশ ইতিবাচক। অনেকেই তার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর। দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হাম...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় পূ...
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক...
বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের...
নিজস্ব প্রতিবেদক: বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের...
চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়...
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক...
নিজস্ব প্রতিবেদকসাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত...
মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ব...
মো. জাকির হোসেন।।কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা উত্তর ও পশ্চিমপাড়ায় অবস্থিত অক্সফোর্...