প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Apr 2026, 10:18 AM
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ ব্রাহ্মণপাড়ায় পৌঁছেছে, পিতা মাতার কবরের পাশে দাফন সম্পন্ন
আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রবাসী শাহ আলম ভূইয়ার মরদেহ ৮ দিন পর নিজ গ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।
বিকেল সাড়ে ৫টায় জিরুইন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, গত বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা (স্থানীয় সময় ভোর ৬টা) সংযুক্ত আরব আমিরাতের দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শাহ আলম ভূইয়া নিহত হন।
পরিবারের সদস্যরা জানান, ওই দিন ভোরে এলাকায় বিপদসংকেত বাজানো হলে লোকজন নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। এ সময় কর্মস্থলে যাওয়ার পথে শাহ আলম ধ্বংসাবশেষে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন (ইউএভি) সফলভাবে ভূপাতিত করে। পরে সেটির ধ্বংসাবশেষ দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় গিয়ে পড়ে, যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মরদেহ এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে ওঠে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...