...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Apr 2026, 10:17 AM

...
মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন: জেলা প্রশাসক News Image
 শ্যামল রুদ্র, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধ পাহাড় কাটার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সংবাদ প্রকাশ ও প্রশাসনিক অভিযানের পর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া মাস্টারপাড়া এলাকায় গিয়ে পরিস্থিতি পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের নজর এড়িয়ে মানিকছড়ির দুর্গম খাড়িছড়া এলাকাসহ বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কাটছে। এ ধরনের অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় মো. মনির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় চারটি বড় পাহাড় কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান

এফএনএস বিদেশ : সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়াতে পাকিস্তান চারট...

রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়

এফএনএস বিদেশ : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় রাশিয়া আগামী বছর প্রতিরক্ষা খাতে ব্যয়...

জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭
জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭

এফএনএস বিদেশ : জি৭ভুক্ত দেশগুলো গত শুক্রবার বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে ১০ কোটি ব্যা...

চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir