প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:19 AM
ঝড়ে লন্ডভন্ড মনোহরগঞ্জ উপজেলা বিদ্যুৎবিহীন অর্ধ লক্ষাধিক মানুষ
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| এতে উপজেলার প্রায় অর্ধ-শতাধিক গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে| গত ২০ ঘণ্টা ধরে এসব এলাকার প্রায় অর্ধ-লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন| বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে সংযোগ চালু করতে আরও ১ দিন সময় লাগতে পারে|
মঙ্গলবার (৭এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ¯^াভাবিক হয়নি| এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে তীব্র ঝড়ের পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়|
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় অন্তত অর্ধশত গ্রাম সরাসরি ক্ষতিগ্রস্ত হয়| বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং ডালপালা ভেঙে বিদ্যুতের খুঁটি ও তারের ওপর পড়ে| এতে প্রায় শতাধিক স্থানে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয় এবং অন্তত অর্ধ-শতাধিক গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে| বিদ্যুৎ না থাকায় উপজেলার বিভিন্ন বাজারে স্থাপিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার,ব্যাংক,স্কুল, কলেজ ও মাদরাসাসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোও বিপাকে পড়েছে|
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতাধীন মনোহরগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ৫টি খুঁটি উপড়ে গেছে এবং প্রায় ২৫টি স্থানে মেইন লাইনের তার ছিঁড়ে গেছে| বিদ্যুৎ বিভাগের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সহায়তায় দিনরাত কাজ করছেন| পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ¯^াভাবিক হতে ১ দিন সময় লাগতে পারে|
অপরদিকে উপজেলার নাথের পেটুয়া জোনাল অফিস সূত্রে জানা গেছে -ঝড়ে অন্তত ১০টি খুঁটি উপড়ে গেছে এবং প্রায় ১শত স্থানে মেইন লাইনের তার ছিঁড়ে গেছে| বিদ্যুৎ বিভাগের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সহায়তায় দিনরাত কাজ করছেন| পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ¯^াভাবিক হতে ১ দিন সময় লাগতে পারে|
সরেজমিনে দেখা গেছে, উপজেলার উত্তর হাওলা,লক্ষণপুর, হাসনাবাদ, সরষপুর, নাথের পেটুয়া, বিপুলাসার ইউনিয়নের অর্ধ-শতাধিক গ্রামে খুঁটি ভেঙে পড়ে আছে এবং ছেঁড়া তার ঝুলছে|
বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা| অনেকের ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার আশঙ্কা ˆতরি হয়েছে| সুপেয় পানির সংকট দেখা দিয়েছে| শিশু, বৃদ্ধ ও রোগীদের নিয়ে দুর্ভোগ বেড়েছে|
লক্ষণপুর বাজারের ব্যবসায়ী মুরাদ হোসেন বলেন, বিদ্যুৎনির্ভর কাজ বন্ধ থাকায় ব্যবসায় ক্ষতি হচ্ছে| কর্মচারীরা কাজ করতে পারছেন না| ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে সংরক্ষিত কেমিকেলের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে| কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪এর নাথেরপেটুয়া জোনাল অফিসের এজিএম আহসান হাবীব বলেন, ঝড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে|ক্রমাš^য়ে সবগুলো সংযোগ চালু করা হচ্ছে| পর্যায়ক্রমে বাকি এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...