প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Apr 2026, 12:18 AM
ব্রাহ্মণপাড়ায় নতুন ওসির সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নবযোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন| সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের সঙ্গে সমš^য় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন| মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়|
ওসি মো. ফারুক হোসেন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে| তিনি সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন| পাশাপাশি যেকোনো অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন|
সভায় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ˆসয়দ আহাম্মদ লাভলু, সহসভাপতি আবদুল কুদ্দুস ও গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ ও মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইমাম হোসেন, সদস্য সোহেল ইসলাম ও সোহেল খান চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন| এ সময় সাংবাদিকরা নবাগত ওসিকে ¯^াগত জানিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...