প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Apr 2026, 12:07 AM
নবীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতেপ্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। গত (০৩ /০৪/২৬) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ জামাল মিয়ার বসতঘরে চুলায় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূতের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পরে পাশের প্রবাসী খোকন মিয়ার বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কেউ পানি দিয়ে, কেউ বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল ,স্থানীয়দের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীরা জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, কাপড় চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন। আগুনের ঘটনায় দুই পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী আরও জানান, আগুন লাগার সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে সহযোগিতা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, অগ্নিকান্ডের বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে ঘটনা স্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...