প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Apr 2026, 12:06 AM
বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হলো কুবি প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৮টি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল কৃষ্ণচূড়া রোড ও মুক্তমঞ্চসহ মোট আটটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মাধ্যমে প্রেস ক্লাবের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে বার্তা দেন । পরিবেশবান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশা তাদের।
প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান বলেন, 'আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮টি ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত হারে গাছপালা নিধনের ফলে সবুজ ও শীতল পরিবেশ ক্রমেই হুমকির মুখে পড়ছে। বিষয়টি বিবেচনায় রেখেই ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলসহ মোট আটটি স্থানে এসব গাছ রোপণ করা হয়েছে।'
ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।' তিনি আরও বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আমরা বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি হাতে নিয়েছি। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা গাছ রোপণ করেছি।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...