প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Apr 2026, 11:09 PM
ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন
এফএনএস বিদেশ
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল বহনকারী কয়েকটি জাহাজ ইরানে পৌঁছেছে। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পতকাবাহী অন্তত ৪টি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে ভিড়েছে এবং আরও একটি জাহাজ উপকূলে অবস্থান করছে। এসব জাহাজে সোডিয়াম পারক্লোরেট নামক একটি রাসায়নিক থাকার দাবি করা হচ্ছে, যা সাধারণত ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। জাহাজগুলো চীনের ঝুহাইয়ের গাওলান বন্দর থেকে ছেড়ে আসে এবং নজরদারি এড়িয়ে ইরানে পৌঁছায়। জাহাজগুলো ইরানের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানির অংশ, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। মানবিক সহায়তার জন্য সাধারণত নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ব্যবহার করা হয় না। ফলে চীনের এই পদক্ষেপকে নিছকই সামরিক সরবরাহ নয় বরং বৃহত্তর ভূ-রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতে ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ফলে তাদের জ্বালানির ঘাটতি পূরণের প্রয়োজন দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এসব চালান থেকে ইরান শত শত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। তবে যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্থ হয়েছে কি-না তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলা সত্ত্বেও ইরানের উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অক্ষত রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতিতে উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্থ হলে এসব কাঁচামালের ব্যবহার সীমিত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। একে অপরের সামরিক ঘাটি ও স্থাপনায় হামলার পাশাপাশি ইরান বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যার ফলে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ভয়াবহ সংকট দেখা দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...