প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Apr 2026, 11:10 PM
বাড়ছে হামলার তীব্রতা, ইরান যুদ্ধে ৭ যুদ্ধবিমান হারালো যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলা গতকাল শনিবার পর্যন্ত টানা ৩৬ দিনে গড়েছে। দেশ দুইটির যৌথ হামলায় ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত সাতটি যুদ্ধবিমান হারিয়েছে। গত শুক্রবারই ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এফ-১৫ এবং এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে গত ২ মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভুলে’ তিনটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে। সেইসময় ছয়জন ক্রু নিরাপদে বের হতে সক্ষম হন। মার্চের ১২ তারিখে ইরাকে কেসি-১৩৫ জেট ট্যাংকার বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের ছয়জন ক্রু নিহত হন। মার্কিন সেনাবাহিনী জানায়, শত্রুর গুলিতে এই যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। তবে এটি ইরানের বিরুদ্ধে চলমান এপিক ফিউরি অভিযানে ছিল। এ ছাড়া গত ২৭ মার্চ সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বোয়িং এ-৩ সেন্ট্রি বা এডব্লিউএসিএস বিমান বিধ্বস্ত হয়। সেই সময় যুক্তরাষ্ট্রের অন্তত ১০ জন সেনা আহত হয়েছেন। সূত্রের বরাতে সিএনএন আরও জানায়, সৌদি ঘাঁটিতে হামলায় সেইসময় মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাংকারও ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গত মাসে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান গত মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...