প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Mar 2026, 12:22 AM
কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর
নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় কুমিল্লায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা মো. ইব্রাহিম।
প্রধান জামাতে উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনু উর-রশিদ ইয়াছিন, জেলা প্রশাসক মুহ. রেজা হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্টজনসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে মন্ত্রী, জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তারা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কনে। এছাড়া নগরীর পুলিশ লাইন জামে মসজিদ মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...