প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Mar 2026, 10:41 PM
মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে প্রশাসন
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্রের দখলে থাকা জেলা পরিষদের কোটি টাকার মূল্যবান জমি অবশেষে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ বাজারের মুরাদনগর-কোম্পানিগঞ্জ সড়কের মন্দির সংলগ্ন স্থানে পরিচালিত এক অভিযানে একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাজার সংলগ্ন এ সরকারি জমিটি বছরের পর বছর দখলে রেখে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ভাড়া ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও দখলদাররা তা আমলে নেয়নি।
অভিযান চলাকালে বাঁশ, তেরপাল দিয়ে নির্মিত অস্থায়ী দোকানঘর, চৌকি ও বিভিন্ন কাঠামো ভেঙে ফেলা হয়। পুরো এলাকা থেকে অবৈধ দখল সরিয়ে জমি পুনরুদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখলদাররা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে জেলা পরিষদের এই জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখে ব্যবসা পরিচালনা করছিল। সাধারণ ব্যবসায়ীরা তাদের মাধ্যমে জায়গা ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাদের মতে, দীর্ঘদিনের দখলদারিত্বের কারণে বাজার এলাকায় চলাচলে বিঘœ ঘটছিল এবং জনসাধারণের জন্য নির্ধারিত জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। উচ্ছেদের ফলে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...