...
শিরোনাম
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে ⁜ নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা ⁜ খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে ⁜ ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি ⁜ কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২ ⁜ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী ⁜ অপটিমিষ্টস সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা ⁜ এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ⁜ কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন ⁜ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল ⁜ কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ⁜ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার ⁜ চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ তুরস্কের ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির ৫ প্রতিনিধি নির্বাচিত ⁜ মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা ⁜ এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স ⁜ শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান ⁜ এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Mar 2026, 10:40 PM

...
ঈদের আনন্দ অসহায়দের ঘরে পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -----এমপি জসিম উদ্দিন News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, ঈদের আনন্দ অসহায় মানুষের ঘরে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, সরকার সবসময় গরিব-দুঃখী ও সাধারণ মানুষের পাশে রয়েছে এবং স্বচ্ছতার সঙ্গে উপকারভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।
জসিম উদ্দিন বলেন, গত ১৭ বছর ধরে অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। ন্যায়ভিত্তিক বণ্টনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করা হবে। তিনি সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে জসিম উদ্দিন বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি সহায়তা ও কৃষিঋণ মওকুফসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে।
এমপি জসিম আরও বলেন, তিনি এখন সকলের প্রতিনিধি হিসেবে দলমত নির্বিশেষে কাজ করবেন। পাশাপাশি মাদক, দুর্নীতি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত সহায়তার মধ্যে রয়েছে ৫ লাখ টাকা নগদ অর্থ, ৩২৮টি শাড়ি, ৪৮টি থ্রিপিস ও ২৫টি হাজী রুমাল। এসব সামগ্রী উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের উপদেষ্টা বদরুল হাসান লিটন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এবং সাবেক পিপি অ্যাডভোকেট আ ফ ম তাইফুর আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু।
এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, প্রচার সম্পাদক হাজী মো. আমানত খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. এনামুল হক সুমন, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি, অলি উল্লাহ মৈশান, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আকরামুল ইসলাম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী মনির ও উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়াসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...

নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক,  দিলেন আর্থিক সহায়তা
নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...

খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে

মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...

ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি

কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...

কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২

কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃকুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নি...

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায...

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
➤ নগরীর ড্রেনে পড়ে শিশুর ‍মৃতু‌্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা
➤ খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
➤ ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
➤ কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
➤ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায় কঠোর সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
➤ অপটিমিষ্টস সংগঠনের আয়োজনে সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
➤ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা
➤ এআই প্রযুক্তির সহায়তায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার
➤ কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন
➤ পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের জাম গাছটি মৃদু বাতাসে পড়ে গেল
➤ কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
➤ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
➤ চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা অনুষ্ঠিত
➤ তুরস্কের ভিজিটিং স্কলার প্রোগ্রামে কুবির ৫ প্রতিনিধি নির্বাচিত
➤ মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা
➤ এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
➤ শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান
➤ এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir