প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:21 AM
কুমিল্লায় যুবদল কর্মী ওমর ফারুককে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিবাজার ইউনিয়নের যুবদল কর্মী ওমর ফারুককে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) মধ্য রাতে কুমিল্লা কোতোয়ালি থানাধীন ক্যান্টনমেন্ট ফাঁড়ি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুম কালিবাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের আলী আজগরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি যুবদল কর্মী ওমর ফারুককে হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মাসুমকে ১ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট ফাঁড়ি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...