প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Mar 2026, 12:20 AM
কুমিল্লায় রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথের উদ্যোগে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথ। ক্লাবটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, সেলাই মেশিন প্রদান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) নগরীর হোটেল নুরজাহানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব কুমিল্লা সাউথের বর্তমান সভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন মইশান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিপি বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক ডা. জহিরুল ইসলাম, ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার নুরুল আলম, ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক আশরাফুল ইসলাম আরিফ ও ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান তাপস কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারিয়ান ফয়সল, রোটারিয়ান শামসুল হক এবং রোটা. আব্দুল মোতালেব রিপনসহ অন্যান্য সদস্যরা।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব লালমাইয়ের সভাপতি রোটারিয়ান এনামুল হক জুয়েল এবং রোটারি ক্লাব অব রয়েলের সভাপতি রোটারিয়ান আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে ১০০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ফারজানা নামের এক অসহায় নারীকে বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদারের পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও ঈদ সামগ্রী গ্রহণকারী পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...