প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Mar 2026, 9:06 PM
ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইরানের মেয়েরা। সেদিন নিজেদের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান ইরান নারী দলের ফুটবলাররা। মূলত দেশে চলমান রাজনৈতিক অস্থিতিরতা এবং ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের প্রতিবাদে এই সাহসী পদক্ষেপ নেয় তারা। উদ্বোধনী ম্যাচে জাতীয় সংগীত না গাইলেও পরবর্তী ম্যাচগুলোতে (অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের বিপক্ষে) নারী ফুটবলারদের জাতীয় সংগীত গাইতে এবং স্যালুট দিতে দেখা যায়। এই বিষয়ে আবেগপ্রবণ হয়ে ইরান পুরুষ দলের সাবেক কোচ গোতবি বলেন, ‘কল্পনা করুন তারা কতটা চাপের মধ্যে আছে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই তাদের ভাবতে হয় তারা কীভাবে দাঁড়াবে, কোন দিকে তাকাবে বা কী করবে। এটি খেলোয়াড়দের জন্য ভীষণ অন্যায়।’ তিনি আরও বলেন, ‘এই নারীরা এখন প্রতীকে পরিণত হয়েছে। আসলে তারা একেকজন বীর।’ অনেকেই ধারণা করছেন, সরকারি প্রতিনিধিদের চাপে বা দেশে ফেরার পর শাস্তির ভয়ে তারা পরবর্তী ম্যাচগুলোতে জাতীয় সংগীত গাইতে বাধ্য হয়েছেন। এমনকি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক উপস্থাপক তাদের ‘বিশ্বাসঘাতক’হিসেবেও আখ্যা দিয়েছেন। নিরাপত্তার কথা চিন্তা করে এবং দেশে ফেরার পর সম্ভাব্য শাস্তির হাত থেকে বাঁচতে গত সোমবার দলের পাঁচজন নারী সদস্যকে অস্ট্রেলিয়া মানবিক ভিসা প্রদান করে। বাকি খেলোয়াড়রা গত মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন। ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। গোতবি বলেন, ‘ইরান বিশ্বকাপে খেলতে না পারলে আমি মানসিকভাবে ভেঙে পড়ব। খেলোয়াড়দের কাছে এটি স্বপ্নের মতো।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...