প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2026, 10:21 AM
কুমিল্লায় হবে জাতী সংঘের অধিবেশন
মাহফুজ নান্টু কুমিল্লা।
আগামী ৮ নভেম্বর কুমিল্লায় বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে ১০ নভেম্বর বিকেলে।
সম্মেলনের একাডেমিক কার্যক্রম সাতটি কমিটিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো—জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ নারী বিষয়ক সংস্থা, শরণার্থী, খাদ্য ও কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিচার আদালত এবং জাতীয় সংসদ।
প্রতিটি কমিটিতে নির্দিষ্ট বিষয় ও বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা, বিতর্ক ও গবেষণা হবে। এতে আন্তর্জাতিক সংকট, মানবাধিকার, খাদ্যনিরাপত্তা, নারী অধিকার, প্রযুক্তির অগ্রগতি, বিচারব্যবস্থা ও জাতীয় নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের চিন্তাভাবনা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
বিশেষজ্ঞ বিচারকদের সামনে বক্তব্য, গবেষণালব্ধ তথ্য ও যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন তাঁরা। একই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভিন্ন সংস্কৃতি, চিন্তাধারা ও রাষ্ট্রীয় অবস্থান সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
আয়োজকদের মতে, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক, ভূরাজনীতি, প্রযুক্তি, মানবাধিকার ও বৈশ্বিক সংকটের মতো বিষয়গুলো তরুণদের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ সম্মেলন শিক্ষার্থীদের জ্ঞান, নেতৃত্ব, যোগাযোগ ও কূটনৈতিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
মাসুদ রানা "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই...
পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জে "পল্লী সঞ্চয় ব্যাংক" মনোহরগঞ্জ শাখার উদ্যোগে বাৎসরিক...
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপন...
বেলাল উদ্দিন আহাম্মদ , মুরাদনগর প্রস্তাবিত ঢাকা–চট্টগ্রাম নতুন এলিভেটেড (উড়াল) রেললাইন প্রকল্...
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক ও প্রতিবন্ধী...
বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাঁই হবে না...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন,...
১৪ শিক্ষক বছর বেতন নেন ৩৬ লক্ষ টাকা তবু ও ফলাফল বিপর্যয়
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলীম মাদ্রাসায় ১৪ শিক...