প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2026, 10:17 AM
বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাঁই হবে না ----এমপি জসিম
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন, ‘এই এলাকায় হয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা থাকবে, নয়তো আমি ও ভালো মানুষেরা থাকব। বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর ঠাঁই হবে না। যেখানেই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের আটক করে থানায় সোপর্দ করবেন।’
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বাসুদেব ফুটবল মাঠে ‘রুমু স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের যুবসমাজই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসবে। তাই তরুণদের সব ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার পরিবেশ তৈরি করতে বর্তমান সরকার কাজ করছে। ইতিমধ্যে দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। অচিরেই এর বাস্তবায়ন করা হবে। আমাদের সন্তানদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে, ইনশাআল্লাহ। তবে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।
সংসদ সদস্যের সহধর্মিণী মরহুমা রুমুর স্মরণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু। ফুটবলপ্রেমী মো. আরিফুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আবু ইউসুফ পাখি, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজ, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিন্টু, শশীদল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাহাবুবুর রহমান ও মো. মামুনুর রশীদ মাস্টার।
ফাইনাল খেলায় হরিমঙ্গল সুমন মেম্বার স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে কালিকাপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে মোটরসাইকেলের চাবি ও ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিমসহ অন্যান্য অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
মাসুদ রানা "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই...
পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জে "পল্লী সঞ্চয় ব্যাংক" মনোহরগঞ্জ শাখার উদ্যোগে বাৎসরিক...
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপন...
বেলাল উদ্দিন আহাম্মদ , মুরাদনগর প্রস্তাবিত ঢাকা–চট্টগ্রাম নতুন এলিভেটেড (উড়াল) রেললাইন প্রকল্...
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক ও প্রতিবন্ধী...
কুমিল্লায় হবে জাতী সংঘের অধিবেশন
মাহফুজ নান্টু কুমিল্লা।জাতী সংঘের আদলে কুমিল্লায় অনুষ্ঠিত হবে জাতীসংঘ অধিবেশন। আন্তর্জাতিক কূটন...
১৪ শিক্ষক বছর বেতন নেন ৩৬ লক্ষ টাকা তবু ও ফলাফল বিপর্যয়
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলীম মাদ্রাসায় ১৪ শিক...