প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Mar 2026, 11:25 PM
কুমিল্লায় পেশাগত কাজে বাধা ষড়যন্ত্র ও হুমকির অভিযোগ, তদন্তের দাবি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় দীর্ঘদিন ধরে পেশাগত কর্মকাণ্ডে বাধা, সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো এবং বিভিন্ন ধরনের হুমকি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সাংবাদিক মওদুদ আবদুল্লাহ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগকারী মওদুদ আবদুল্লাহ জানান, একটি চক্র পরিকল্পিতভাবে তার পেশাগত কার্যক্রমের বিরোধিতা করে আসছে এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ভিত্তিহীন তথ্য প্রচার করে তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে এসব কর্মকাণ্ড চললেও এখন তা আরও বেপরোয়া আকার ধারণ করেছে। এর ফলে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, বিষয়টি অবহিত করে তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শকের (আইজিপি) দপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা এর পুলিশ সুপারের কাছেও অভিযোগপত্র জমা দিয়েছেন।
অভিযোগকারী দাবি করেন, এসব অভিযোগের বিষয়ে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তদন্ত কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, এর আগেও একই ধরনের অভিযোগের ঘটনায় তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেছেন। ওই মামলাগুলোর মধ্যে জিআর নং ৮৫০/২৪ এবং জিআর নং ৮১২/২৫ উল্লেখযোগ্য।
এসব মামলায় তিনি নিজেকে বাদী হিসেবে উল্লেখ করেছেন এবং অভিযোগ করেছেন যে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শ্রমিক অসন্তোষে উসকানি, কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া, কিশোর গ্যাং, ছিনতাই, মাদক...
মাস্টারপ্ল্যানে বদলে যাবে কুমিল্লা নগরী! আধুনিক ও বাসযোগ্য শ...
আয়েশা আক্তারভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার স্বপ্ন নিয়...
লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
মাসুদ রানা "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই...
পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জে "পল্লী সঞ্চয় ব্যাংক" মনোহরগঞ্জ শাখার উদ্যোগে বাৎসরিক...
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপন...
বেলাল উদ্দিন আহাম্মদ , মুরাদনগর প্রস্তাবিত ঢাকা–চট্টগ্রাম নতুন এলিভেটেড (উড়াল) রেললাইন প্রকল্...
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক ও প্রতিবন্ধী...