প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2026, 10:23 AM
পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে-চেয়ারম্যান পল্লী সঞ্চয় ব্যাংক
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জে "পল্লী সঞ্চয় ব্যাংক" মনোহরগঞ্জ শাখার উদ্যোগে বাৎসরিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩নভেম্বর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর।
এসময় তিনি বলেন - "পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।" তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান, পল্লী সঞ্চয় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও বোর্ড সচিব মোহাম্মদ আলী।
পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুনতাজের রাশেদীনের সভাপতিত্বে ও মনোহরগঞ্জ শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় ব্যাংকের মাঠপর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় শাখার বিগত বছরের সার্বিক কার্যক্রম, ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সাথে পল্লী এলাকার দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে ব্যাংকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
উক্ত পর্যালোচনা সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রতিনিধি এবং শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
মাসুদ রানা "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই...
প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপন...
বেলাল উদ্দিন আহাম্মদ , মুরাদনগর প্রস্তাবিত ঢাকা–চট্টগ্রাম নতুন এলিভেটেড (উড়াল) রেললাইন প্রকল্...
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরকুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক ও প্রতিবন্ধী...
কুমিল্লায় হবে জাতী সংঘের অধিবেশন
মাহফুজ নান্টু কুমিল্লা।জাতী সংঘের আদলে কুমিল্লায় অনুষ্ঠিত হবে জাতীসংঘ অধিবেশন। আন্তর্জাতিক কূটন...
বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাঁই হবে না...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন,...
১৪ শিক্ষক বছর বেতন নেন ৩৬ লক্ষ টাকা তবু ও ফলাফল বিপর্যয়
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলীম মাদ্রাসায় ১৪ শিক...