প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:21 AM
হাসপাতালে মায়ের শয্যা পাশে এমপি জসিম উদ্দিনের ইফতার, দোয়া চাইলেন
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম অসুস্থ মায়ের পাশে বসে হাসপাতালে ইফতার করেছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে মায়ের শয্যার পাশে বসে ইফতার করেন।
এ সময় মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। জসিম উদ্দিন জসিম বলেন, ছোটবেলার রমজানের কথা এখনো মনে পড়ে। ইফতারের আগে রান্নাঘরে মায়ের ব্যস্ততা, তাঁর হাতের তৈরি বাহারি ইফতারের সুগন্ধ—সবই আজ স্মৃতিতে ভাসে। বিশেষ করে মায়ের বানানো পেঁয়াজু, বেগুনি ও ছোলার সঙ্গে কাঁচা মরিচ কুচি মাখানোর সেই দৃশ্য আজও ভুলতে পারেন না।
তিনি বলেন, “কিন্তু সেই মা আজ আর বাড়িতে নেই। গত দুই রমজান ধরে তিনি হাসপাতালের শয্যায়। ইফতারের সময়টাতে সবচেয়ে বেশি মনে পড়ে মাকে। তাই আজ সন্ধ্যায় হাসপাতালেই মায়ের পাশে বসে ইফতার করলাম।”
তিনি আরও বলেন, “আপনারা সবাই আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারেন। আর যাদের মা-বাবা জীবিত আছেন, ইফতারের আগে একবার হলেও তাদের খোঁজ নিতে ভুলবেন না। তাদের আদর ও ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সম্পদ।”
রমজান মাসে মায়ের প্রতি এমন ভালোবাসা ও দায়িত্ববোধের এই দৃশ্য উপস্থিতদেরও আবেগাপ্লুত করে তোলে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...