প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:21 AM
নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকিৎসক বিভিন্ন হাসপাতালে সংযুক্ত, স্বাস্থ্যসেবা ব্যাহত
সাইফুল ইসলাম
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জোড্ডার গোহারুয়া ২০ শয্যা হাসপাতাল এবং ২টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৯জন চিকিৎসক বছরের পর বছর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর, শহীদ সোহরাওয়ার্দী, নিটোর আই. সি. ইউ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্ত থাকায় নাঙ্গলকোটবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। এর মধ্যে ২জন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ঢাকার নিটোর আই. সি. ইউ বিভাগ এবং সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মহিলাদের সিজারিয়ান অপারেশনসহ ছোট-খাট অপারেশন কার্যত বন্ধ রয়েছে।
বিশেষ করে তৃণমূল স্বাস্থ্যসেবায় নিয়োজিত বাঙ্গড্ডা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ পারিজা তুন নুর পারিজাত প্রায় ৫বছর থেকে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালে এবং দৌলখাঁড় ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল মাওয়া এক বছর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত থাকায় তৃণমূল এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জয়নুল আবেদীন গত ২৪ ফেব্রুয়ারী কুমিল্লা সিভিল সার্জন বরাবরে উপজেলায় চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসকদের সংযুক্তি আদেশ বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করে চিঠি দিয়েছেন।
সংযুক্ত চিকিৎসকরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সিফাত আরেফিন। ২০২০ সালের ৮জুলাই থেকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্তিতে কর্মরত আছেন। দৌলখাঁড় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল মাওয়া। তিনি ২০২৫ সালের ২ ফেব্রুয়ারী থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত আছেন। বাঙ্গড্ডা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ পারিজা তুন নুর পারিজাত। তিনি ২০২১ সালের ৫ মে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালে সংযুক্ত আছেন। জোড্ডার গোহারুয়া ২০ শষ্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তাহমিনা চৌধুরী । তিনি ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের এসি আর শাখায় সংযুক্ত আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুর উদ্দিন খন্দকার। তিনি ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে মাহখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখা সংযুক্ত আছেন। জোড্ডার গোহারুয়া ২০ শষ্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ মহিউদ্দিন। তিনি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারী থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত আছেন। জোড্ডার গোহারুয়া ২০ শষ্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডাঃ টি এম ফাহাদ নাছিফ। তিনি ২০২৪ সালের ৩০ জানুয়ারী থেকে ঢাকার নিটোর আই. সি. ইউ বিভাগে সংয্ক্তু আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডাঃ মোঃ আকতার হোসেন। তিনি ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারী থেকে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কামরুন নাহার মুনিয়া। তিনি ২০২৫ সালের ১৬ অক্টোবর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত আছেন।
বাঙ্গড্ডা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা দৌলতপুর গ্রামের ছালেহা বেগম বলেন, বাঙ্গড্ডা স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসার থাকার কথা শুনলেও কখনো এখানে মেডিকেল অফিসারকে বসতে দেখিনি। ডাক্তার থাকলেও অন্য হাসাপাতালে সংযুক্ত থাকায় এলাকাবাসী ডাক্তারের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা গর্ভবর্তী মহিলা আফসানা আক্তার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনের ব্যবস্থা থাকলেও অ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা সম্ভব হচ্ছে না। এতে করে সরকারি হাসপাতালে আসা গরীব গর্ভবতী মহিলারা সিজারিয়ান অপারেশনের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন, ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোহারুয়া ২০শষ্যা হাসপাতাল এবং দু‘টি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্ত থাকায় এলাকাবাসীর স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। তাই তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি চিঠির মাধ্যমে অবহিত করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...