প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:13 AM
হোমনায় সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ মার্চ) বিকেলে জামায়াতে ইসলামী হোমনা উপজেলা শাখার উদ্যোগে হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরা সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. নাজিম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার শামীম সরকার।
হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মো. সাইদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার, ছাত্রশিবির নেতা ও বিতার্কিক মো. মেহেদী হাসান, তিতাস গাজীপুর খান বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল বাতেন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মনিরুল ইসলাম, পৌর হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা রহমত উল্লাহ আশেকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জায়েদুর রহমান মজুমদার এবং হোমনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয়ক রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি হোমনা উপজেলার জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা ছাইদুল হক। পরে ইফতার অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...