প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Mar 2026, 12:13 AM
ব্রাহ্মণপাড়া প্রশাসনের অভিযানে ৭টি অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ সরঞ্জাম অকেজো
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৭টি অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও ৬ হাজার ফোট পাইপসহ সরঞ্জাম অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ও শনিবার (৬ ও ৭ মার্চ) বিকালে উপজেলা মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এবং শশীদল ইউনিয়নের নাগাইশ ও উত্তর তেতাভূমি এবং শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই এলাকায় এসব অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় আনসার ও উপজেলা ভূমি কার্যালয়ের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী, উত্তর চান্দলা, নাগাইশ, উত্তর তেতাভূমি ও শিদলাই এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এসময় ৭টি অবৈধ ড্রেজার মেশিন ও এর প্রায় ৬ হাজার ফুট পাইপসহ এর সরঞ্জাম ধ্বংস করে অকেজো করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...