প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Mar 2026, 11:58 PM
চান্দিনায় একই ঘরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ, এলাকায় চাঞ্চল্য
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের শিশুকন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।
রবিবার (১ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতরা হলেন, ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) এবং তার সাত বছর বয়সী মেয়ে ফাছিহা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে পড়াশোনা করে। ছোট মেয়েকে নিয়ে ফারহানা শ্বাশুড়ি কদরবানুর সঙ্গে বাড়িতেই থাকতেন। রবিবার সকালে কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়ি ফিরে টিনের ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন।
পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, দরজা-জানালা বন্ধ থাকায় তারা একটি জানালা ভেঙে ভেতরে তাকান। প্রথম কক্ষে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে অপর কক্ষে একইভাবে ফারহানার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। কেন এমন মর্মান্তিক সিদ্ধান্ত—তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। খবরটি মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। শান্ত গ্রামটি পরিণত হয় শোক ও কৌতূহলে ভরা জনসমুদ্রে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জামান বলেন, একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখেন।
তিনি আরও জানান, “কী কারণে এ ঘটনা ঘটেছে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।” পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করছে এই রহস্যের জট খুলবে কবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...