প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Mar 2026, 11:58 PM
ব্রাহ্মণপাড়ায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি জসিম উদ্দিনের মতবিনিময়
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন জসিম বলেন, উপজেলাকে মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু উত্তোলনমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই জনপদের সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে হবে।
কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, এলাকায় যেসব মাদকসেবী ও মাদক কারবারি রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের অবৈধ বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি বা বিপদগ্রস্ত করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রেজা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।
এ ছাড়া সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, ডা. সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত সাংসদ জসিম উদ্দিন জসিম উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলের চারা রোপণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...