প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Feb 2026, 12:16 AM
নগরীতে সরকারী পুকুর ভরাট করে বিক্রির অভিযোগ, তদন্তে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর কান্দিরপাড় রানীর দীঘির পূর্ব-দক্ষিণ কর্ণারে সরকারী খাস খতিয়ানভুক্ত পুকুর ভরাট করে বিক্রির পায়তারা করছে একটি মহল, এমন অভিযোগ উঠেছে। পুকুরটি ভরাট করে স্থানটিকে ব্যক্তিমালিকানাধীন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে জমি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এতে বিভ্রান্ত হচ্ছেন সম্ভাব্য ক্রেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর মনোহরপুর মৌজার সাবেক দাগ নং ৮৮৯, হাল ১৮৪৪, জে এল ০৯৫, বি.এস খতিয়ান নং ৩৬৩.৬২২.১/১, সরকার—মোট আয়তন ২৯ শতক। দীর্ঘদিন ধরে পুকুরটি এলাকার পানি নিষ্কাশন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ও সংরক্ষণ ব্যাহত হচ্ছে, ফলে স্থানীয়ভাবে দুর্ভোগ বাড়ছে। এ বিষয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুকুরটি পুনঃখননের দাবিতে সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারি জমি বা পুকুর কেউ দখলের চেষ্টা করলে তারা সফল হবে না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...