...
শিরোনাম
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত ⁜ ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা ⁜ নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন ⁜ খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ্ছে কুসিক প্রশাসক ⁜ হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া ⁜ বাঞ্ছারামপুরে পাঠাগারটি ১৭ বছর পর ফের চালু করলো প্রশাসন ⁜ দাউদকান্দিতে বিভিন্ন মামলার 5 আসামি গ্রেফতার ⁜ হোমনায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা গ্রেফতার ১ ⁜ ব্রাহ্মণপাড়ায় ইউএনওর মানবিক উদ্যোগে প্রতিবন্ধী ভাতার কার্ড পেল ক্যানসার আক্রান্ত শিশু সাজিদ ⁜ চাঁদপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ⁜ এমপি মনিরুলকে নিয়ে বক্তব্য: মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা ⁜ অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক মাদকসেবির কারাদণ্ড ও আইসক্রিম কারখানাকে জরিমানা ⁜ রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো ⁜ কুমিল্লয় সৎ ভাইয়ের বিরুদ্ধে পতিবন্ধী বোনের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ। ⁜ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত দুই ইউপিডিএফ সদস্য ⁜ ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ⁜ মানবতাবিরোধী অপরাধের তদন্তে কুমিল্লা ও ফেনী সফরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ⁜ নাঙ্গলকোটে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাবৃত্তির টাকা না পাওয়ার অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Feb 2026, 12:03 AM

...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট’র পুরস্কার বিতরণ News Image

‎কুবি প্রতিনিধি‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন কর্তৃক আয়োজিত ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।‎ ‎রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর আহ্বায়ক মো. সাদেকুজ্জামান।

‎জানা যায়, এই প্রতিযোগিতায় মোট ২৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ১৫ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯ু২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার লাকি। দ্বিতীয় স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৭ু১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূরনবী নাঈম এবং তৃতীয় স্থান অর্জন করেন আইন বিভাগের ২০২১ু২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

‎বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে ৮ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অধিকারীকে ৬ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এবং তৃতীয় স্থান অধিকারীকে ৪ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া চতুর্থ থেকে পঞ্চদশ স্থান অধিকারীদেরকে সনদ প্রদান করা হয়। প্রথম পুরস্কার প্রাপ্ত শারমিন আক্তার লাকি বলেন, 'প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো বাদ পড়েছি। ছবিটা যেদিন তোলা হয়েছিল, সেদিনই ভাইরাল হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও যারা লাইক-কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। বট রিঅ্যাক্ট ও কিছু বাজে মন্তব্যে কিছু বিভ্রান্তি হয়েছিল, কিন্তু সব মিলিয়ে অনুভূতিটা এখন খুবই ভালো।'

‎‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন,'আমি সব কাজকে ইবাদতের সাথে তুলনা করি। নিয়ত ভালো হলে সাধারণ কাজও ইবাদতের সমতুল্য হতে পারে। ছবি যদি অসহায় মানুষের কথা তুলে ধরে, সমাজের সমস্যা সামনে আনে-তবে সেটি ইবাদতের সমতুল্য। কিন্তু শুধু ভাইরাল হওয়ার জন্য ছবি তোলা বা অন্যায় দেখে চুপ থাকা সঠিক নয়।'

‎‎উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'আজ এই সুন্দর দিনে গোলচত্বরে রাখা ছবিগুলো দেখে মনে হলোু যে জায়গাগুলো আমরা প্রতিদিন দেখি, সৃজনশীল দৃষ্টিতে সেগুলোই অসাধারণ হয়ে ওঠে। ফটো কনটেস্ট শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই প্রচলিত এবং বাংলাদেশের বৈচিত্র্যময় সৌন্দর্যের জন্য আমাদের অনেকেই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।'‎

‎তিনি আরও বলেন, 'একসময় ছবি তোলা ছিল কঠিন ও ব্যয়বহুল; একটি ছবির জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হতো। আর এখন প্রযুক্তির কারণে মুহূর্তেই একাধিক ছবি তোলা যায়। তবে শুধু ছবি তোলা নয়, ছবির ভেতরে ভাবনা ও মূল্য থাকতে হবে। কারণ একটি ছবি সমাজে বড় পরিবর্তন আনতে পারে।'

‎‎'ফটো কনটেস্ট ২০২৫’-এর আহ্বায়ক মো. সাদেকুজ্জামান বলেন, 'এই প্রতিযোগিতায় প্রায় ২৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।  প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে দুটি ধাপে মূল্যায়ন করা হয়েছে। একটি অনলাইন লাইক-কমেন্টের ভিত্তিতে, অন্যটি নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে। স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কেউ বিচারক ছিলেন না।'‎

‎তিনি আরও উল্লেখ করেন, 'এই আয়োজন সুস্থ বিনোদন ও সৃজনশীল চর্চার একটি অংশ। আমরা চাই এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকুক। ছোট একটি কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছে সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে। নির্বাচিত ১৫টি ছবি গোলচত্বরে প্রদর্শনী করা হয়েছে।' ‎উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত

জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়...

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা
ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্...

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার...

নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনায় বোন, ভাগিনা ও ভগ্নিপতির হামলায়...

খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ্ছে কুসিক প্রশাসক
খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ...

আয়েশা আক্তার।। কুমিল্লা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে কু...

হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা
হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

​মো. আবুল বাসার সরকার                অনলাইন জুয়ায় বিপুল...

কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের  বিদায় ও দোয়া
কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

নিজ¯^ প্রতিবেদককুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় এলো যেসব সিদ্ধান্ত
➤ ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা
➤ নাঙ্গলকোটে বোনের হাতে ভাই খুন
➤ খোলা ও ভাঙা ড্রেন আর নয়: ২৭ ওয়ার্ডে নতুন আরসিসি স্ল্যাব বসাচ্ছে কুসিক প্রশাসক
➤ হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
➤ বাঞ্ছারামপুরে পাঠাগারটি ১৭ বছর পর ফের চালু করলো প্রশাসন
➤ দাউদকান্দিতে বিভিন্ন মামলার 5 আসামি গ্রেফতার
➤ হোমনায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা গ্রেফতার ১
➤ ব্রাহ্মণপাড়ায় ইউএনওর মানবিক উদ্যোগে প্রতিবন্ধী ভাতার কার্ড পেল ক্যানসার আক্রান্ত শিশু সাজিদ
➤ চাঁদপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
➤ এমপি মনিরুলকে নিয়ে বক্তব্য: মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা
➤ অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক মাদকসেবির কারাদণ্ড ও আইসক্রিম কারখানাকে জরিমানা
➤ রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো
➤ কুমিল্লয় সৎ ভাইয়ের বিরুদ্ধে পতিবন্ধী বোনের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ।
➤ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত দুই ইউপিডিএফ সদস্য
➤ ২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
➤ মানবতাবিরোধী অপরাধের তদন্তে কুমিল্লা ও ফেনী সফরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
➤ নাঙ্গলকোটে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাবৃত্তির টাকা না পাওয়ার অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir