প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Feb 2026, 2:21 PM
ব্রাহ্মণপাড়ায় খাল দখল করে রেস্টুরেন্ট নির্মাণ ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি খাল দখল করে অবৈধভাবে রেস্টুরেন্ট নির্মাণের সময় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় থানা-পুলিশের একটি দল ও আনসার সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বড়ধুশিয়া দক্ষিণ বাজারে সরকারি খালের ওপর দখল করে আবুল বাশার নামের এক ব্যক্তি অবৈধভাবে দোকানঘর (রেস্টুরেন্ট) নির্মাণ করছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুই দিনের মধ্যে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...