প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Feb 2026, 12:24 AM
কুমিল্লায় বাজার তদারকিতে জেলা প্রশাসকের জোরালো অভিযান
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় কুমিল্লায় ব্যাপক বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রমজানের প্রথম দিন দুপুরে নগরীর রাজগঞ্জ চকবাজারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বাজারে সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কুমিল্লার জেলা প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের ক্রয়-বিক্রয় মূল্য, মজুত পরিস্থিতি এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হয়।
বাজার পরিদর্শনকালে জেলা প্রশাসক মু. রেজা হাসান ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, রমজান মাসকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জেলা প্রশাসনের দায়িত্ব।
তিনি আরও বলেন, আমরা চাই ব্যবসায়ীরা ন্যায্য মুনাফায় পণ্য বিক্রি করবেন। কিন্তু কেউ যদি অতিরিক্ত লাভের আশায় সাধারণ মানুষের কষ্ট বাড়ান, তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং কিছু পণ্যে অতিরিক্ত মূল্য রাখার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনিয়ম করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে রমজানজুড়ে নিয়মিত তদারকি অভিযান চলবে।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ক্রেতাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো দোকানে অতিরিক্ত মূল্য আদায়, মূল্য তালিকা না রাখা বা কৃত্রিম সংকটের অভিযোগ থাকলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ ত...
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থ...
এফএনএস বিদেশ: হরমুজ : যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেলিফোনর হটলাইন নেটওয়ার্ক স্থাপনে সম্মতি দিয়েছে ইরান...
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...