প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Feb 2026, 12:22 AM
কুমিল্লায় বিজিবির অভিযানে ৩৯ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
নিজস্ব প্রতিবেদক
সীমান্তে চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকায় বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল ধনপুর মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করে।জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৯,০০,০০০/- (ঊনচল্লিশ লক্ষ) টাকা। উদ্ধারকৃত এই মালামাল সঠিক নিয়ম অনুযায়ী কাস্টমসে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, "আমাদের ব্যাটালিয়ন নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে অভিযান চালাচ্ছে। জনগণের সহযোগিতা এবং সতর্ক টহলদল কর্মের কারণে এ ধরনের বড় চোরাচালান কার্যক্রম ধ্বংস করা সম্ভব হয়েছে। আমরা সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকব। তিনি আরও জানান, "বিজিবি সবসময় দায়িত্বশীলভাবে দেশের সীমান্ত রক্ষা করে এবং চোরাচালান বন্ধে সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। জনগণের সম্মিলিত সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...