প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:20 AM
মতলবে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী (অবঃ সৈনিক) বেগম রিনা (৬৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খান(৩৫) জানা গেছে, এনামুল হক রাসেল ও তার মা তাদের বাড়ীর প্রায় ৫শ গজ উত্তর দিকে নতুন ভিটা বাড়ীতে সেলো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য রাস্তার পাশে স্থাপনকৃত বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে ছুটে যান এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, লাশের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়েছে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান
শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ২০২৬ ফুটবল বিশ^কাপের গ্রুপ ‘জি’র টেবিলের শীর্ষে উঠে এস...
এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে
শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ^কাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে| কিন্তু...
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু...
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু্য
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...