প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:19 AM
২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার সেটআপ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,কুমিল্লা মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাছান আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান।
১৭ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাফফর হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত হাছান আহমেদ কে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাছান আহমেদ শাখা সেক্রেটারি হিসেবে নাজমুল হাসান কে মনোনীত করেন। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শক্তিশালী বেলজিয়ামকে আটকে দিলো ইরান
শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ২০২৬ ফুটবল বিশ^কাপের গ্রুপ ‘জি’র টেবিলের শীর্ষে উঠে এস...
এবার উরুগুয়েকেও আটকে দিলো লড়াকু কেপ ভার্দে
শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ^কাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে| কিন্তু...
এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান
সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু...
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু্য
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...