...
শিরোনাম
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ⁜ কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার ⁜ মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, ⁜ শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে ⁜ আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপির মতবিনিময় ⁜ চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক ⁜ চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক! ⁜ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের ⁜ শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ ⁜ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও! ⁜ লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল ⁜ দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ⁜ দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী ⁜ আমরা জুলাই যোদ্ধা'কুমিল্লা শাখার কমিটি গঠন ⁜ নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা ⁜ চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ⁜ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী ⁜ কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Feb 2026, 12:11 AM

...
কুমিল্লার ইতিহাসে রেকর্ড ৬ষ্ঠ বারের মতো এমপি হলেন কায়কোবাদ News Image

মহিউদ্দিন আকাশ

৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুমিল্লার রাজনীতির ইতিহাসে রেকর্ড গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। জীবনের পড়ন্ত বেলায়ও ভোটাররা তাকে নিরাশ করেননি। অতীতে এলাকার অভূতপূর্ব উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ গঠনের কথা মনে করে এবারও তার পক্ষে ভোট বিপ্লব ঘটিয়েছেন তারা।

সদ্য সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষকে অর্ধ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছেন কায়কোবাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ভোট। আর প্রতিপক্ষ ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ভোট।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কুমিল্লার কোনে আসনে কোনও নেতা ৬ বার সংসদ সদস্য হতে পারেননি। সেই রেকর্ড ভেঙেছেন কায়কোবাদ। অবশ্য সর্বোচ্চ ৪ থেকে ৫ নির্বাচিত হয়েছেন কেউ কেউ।

এর মধ্যে কুমিল্লা-১১ ও সাবেক কুমিল্লা-১২ (চৌদ্দগ্রাম) আসন থেকে ৫ বার নির্বাচিত হয়েছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। তিনি ৯৬, ২০০৮, ২০১৪' ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচিত হন।

কুমিল্লা-৭ ও সাবেক কুমিল্লা-৮ (চান্দিনা) আসন থেকে আওয়ামী লীগের অধ্যাপক আলী আশরাফ ৭৩, ৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জয়লাভ করেন। একই আসনে বিভিন্ন দলের হয়ে অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ ৮৬, ৯১ ও ২০০১ সালে নির্বাচিত হন।

কুমিল্লা-১ ও সাবেক কুমিল্লা-২ (দাউদকান্দি, মেঘনা) আসন থেকে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৯১, ৯৬, ২০০১ ও সর্বশেষ ২০২৬ সালে নির্বাচিত হন।

কুমিল্লা-২ ও সাবেক কুমিল্লা (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপির এমকে আনোয়ার ৯১, ৯৬, ২০০১ ও ২০০৮ সালে নির্বাচিত হন।

কুমিল্লা-৬ (সদর) আসন থেকর আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দিন বাহার ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জয় পান।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের আব্দুল মতিন খসরু ৯৬, ২০০৮, ১৪ ও ২০ ১৮ সালে নির্বাচিত হন।

এছাড়াও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ১৯৯১, ৯৬ ও ২০০১ সালে তিন বার নির্বাচিত হন। তারা ছাড়াও কুমিল্লার ১১টি আসন থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়ার রেকর্ড রয়েছে। একমাত্র কায়কোবাদই ৬ বার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম নির্বাচনেই ১৯৮৬ সালে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বার এবং ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে দেশে সংসদীয় গণতান্ত্রিক ধারা চালু হলে ১৯৯১ ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হন।

তবে ১৯৯৬ সালের ৭ম জাতীয় সংসদের তিনি জাতীয় পার্টি থেকে আবারও সংসদ সদস্য হন। এরপর তিনি বিএনপির মনোনয়নে ২০০১ ও ২০০৮ সালে ৮ম ও ৯ম নির্বাচিত হন। ২০১৬ সালে কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

সর্বশেষ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিহিংসামূলক গ্রেনেড হামলা মামলার কারণে তাকে বিদেশে নির্বাসনে থাকতে হয়েছে।

জীবনের এক কঠিন বাঁকে এসে এবারের নির্বাচনে তাকে হারানোর জন্য তাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন,বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ ও জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল ঐক্যবদ্ধ হয়ে কায়কোবাদ ঠেকাও টার্গেটে এবারের নির্বাচন করে। অপপ্রচার, মিথ্যা মামলা, প্রশাসনের দ্বিচারিতা, প্রার্থীতা চ্যালেন্জ করে হয়রানিসহ নানান ষড়যন্ত্রে মেতেছিল আওয়ামী লীগ,জামায়াত ও এনসিপি তবে তিনি সব প্রতিকূলতা অতিক্রম করে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এ জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

কুবি প্রতিনিধি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ...

কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুল...

মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,

মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, আহত দুই চিকিৎসকসহ আহত ১১ কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি য...

শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে

নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...

আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপির মতবিনিময়
আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী...

নিজেস্ব প্রতিবেদককুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই...

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
➤ কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
➤ মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
➤ শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
➤ আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী আসনের এমপির মতবিনিময়
➤ চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে এমপি জসিমের অভিযানে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক
➤ চাকরিজীবনে পেলেন ২৭ ভরি স্বর্ণ উপহার! অফিস সহকারী থেকে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক!
➤ চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা এমপি জসিমের
➤ শাসনগাছা–বুড়িচং সড়ক এখন মৃত্যুফাঁদ
➤ কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও!
➤ লাকসামে ডেন্টাল চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি ঘোষণায় চান্দিনায় যুবদলের আনন্দ মিছিল
➤ দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী
➤ দি কাজী ফাউন্ডেশন ( টিকেএফ ) এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী
➤ আমরা জুলাই যোদ্ধা'কুমিল্লা শাখার কমিটি গঠন
➤ নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন মামলা
➤ চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
➤ পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব : কৃষিমন্ত্রী
➤ কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃষিমন্ত্রী হাজী ইয়াছিন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir