প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Feb 2026, 12:11 AM
জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে-জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জয়ের পর সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ বিবৃতি দিয়েছেন তিনি। বিবৃতিটি নিচে হুবহু দেওয়া হলো। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করায় বাঞ্ছারামপুরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা একটি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, যুগপৎ আন্দোলন ও একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আন্দোলনের ধারাবাহিকতাতেই এই নির্বাচনে অংশ নিয়েছি। আজ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধ ও এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের।
এই নির্বাচন ছিল বাংলাদেশের মানুষের বহুল প্রতীক্ষিত এক নির্বাচন। নির্বাচনে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সাথে ভোটাধিকার প্রয়োগ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সারা দেশের ভোটাররা। সেইসাথে নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল দৃঢ়তার সাথে নির্বাচন সফল করায় ভূমিকা রেখেছেন। কিছুটা সীমাবদ্ধতা স্বত্ত্বেও, অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনও তাদের ভূমিকা পালন করেছে যথাযথভাবে। আমরা দেশবাসী, সকল রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আমাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
নির্বাচনে সারা দেশে যুগপৎ আন্দোলনের শরিকদের বিজয় জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেবে। এই বিজয়ের মধ্য দিয়ে জনগণ এই যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা বদল, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব দিয়েছে। আমরা আশা করি, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যকর করার মধ্য দিয়ে আগামী সংসদ এই দায়িত্ব যথাযথভাবে পালনের পথে অগ্রসর হবে।
এই নির্বাচনে আমাদের ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার সকল স্তরের নেতাকর্মী অত্যন্ত আন্তরিক পরিশ্রম করেছেন। একইসাথে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও উপজেলার নেতাকর্মীবৃন্দ এখানে আন্তরিকভাবে শ্রম দিয়েছেন। আমরা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমরা আশা করি, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আগামীতেও দেশের স্বার্থের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা দেশবাসীর কাছে আহবান জানাই, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে আমাদের দায়িত্ব পালনে আগামী দিনেও আপনারা এই সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, সবাইকে সাথে নিয়েই জনগণের প্রতিনিধি হিসেবে আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য কাজ করে যাবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিশ্বকাপ উন্মাদনায় কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
কুবি প্রতিনিধি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ...
কুমিল্লা সদর দক্ষিণে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা সদর দক্ষিণে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুল...
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে,
মেঘনায় যাত্রীবাহী বাস খাদে, আহত দুই চিকিৎসকসহ আহত ১১ কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি য...
শিবির নেতা জিসান সুস্থ প্রমানিত হলে আদালতে নেওয়া হতে পারে
নিজস্ব প্রতিবেদক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা...
আওয়ামীলীগ-যুবলীগের পদধারী নেতাদের সাথে কুমিল্লা ১০ নির্বাচনী...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাই...
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ
চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ ও স্মারকলিপি মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার...