প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 14 Feb 2026, 8:42 PM
অপু বিশ্বাস ও রুমিন ফারহানা এক ফ্রেমে! কী লিখলেন চিত্রনায়িকা?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে লড়া রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। এই অভাবনীয় সাফল্যের পর থেকেই বিভিন্ন মহলের শুভেচ্ছায় ভাসছেন তিনি। রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ- সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন। তবে এই অভিনন্দন তালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন বিনোদন জগতের তারকারাও। রুমিন ফারহানার এই জয়ে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। গত শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে নবনির্বাচিত এই জনপ্রতিনিধির সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে সংক্ষিপ্ত, আন্তরিক ভঙ্গিতে লেখেন, ‘অভিনন্দন’। নারী নেতৃত্বের এই জয় এবং বিনোদন জগতের তারকার সমর্থন নেটিজেনদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক ভক্তই এই দুই সফল নারীকে এক ফ্রেমে দেখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...