প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Feb 2026, 12:10 AM
এমপি নির্বাচিত হয়েই অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের ৫ লক্ষ টাকা দিলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
মহিউদ্দিন আকাশ
কুমিল্লা (৩) মুরাদনগর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠবারের মত সংসদ সদস্য নির্বাচিত হোন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ১৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ফুলেল শুভেচছা জানাতে আসেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়। এ সময় নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ফান্ড গ্রহনের নির্দেশ দেন এবং নগদ ৫ লক্ষ টাকা অনুদান দিয়ে তিনি বলেন- হিন্দু সম্প্রদায়ের সকল অসহায়, দরিদ্রদের এ ফান্ড থেকে সহযোগিতা করা হবে। পর্যায়ক্রমে এ ফান্ডে আরো আর্থিক সহযোগিতা করবেন তিনি।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের এমন মানবিক উদ্যোগে আনন্দিত হিন্দু ধর্মাবলম্বীরা। তারা তাদের ইশ্বরের কাছে প্রার্থনা করে বলেন আমাদের প্রতি ভগবানের আশির্বাদ যে আমরা আপনার মত এমপি পেয়েছি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা জেলার আহবায়ক দুলাল দেবনাথ বলেন- সাধারণত নেতারা ভোটের আগে খোঁজ খবর রাখে আর্থিক সহযোগিতা করে কিন্তু ভোটের পর খবর রাখে না।
ইশ্বরের কৃপায় আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি নির্বাচিত হয়েই গরিব অসহায়দের কথা ভেবে ৫ লক্ষ টাকা নগদ আর্থিক সহযোগিতা করেছেন এবং অসহায় দরিদ্রের সহযোগিতা করার জন্য ফান্ড গঠন করার নির্দেশ দিয়েছেন। এমন নেতা পাওয়া সৌভাগ্যের মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন- মুরাদনগরের হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এমপি হয়ে তিনি আমাদের ফুল নিয়েছেন ঠিকই কিন্তুু ভেবেছেন গরিব অসহায়দের কথা। তাদেরকে সহযোগিতা করার জন্য ৫ লক্ষ টাকা দিয়ে ফান্ড গঠন করতে বলেছেন পর্যায়ক্রমে তিনি আরো সহযোগিতা করবেন। আমরা তার কাছে কোন সহযোগিতা চাইনি তিনি ই আমাদের অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ উদ্যোগ নিয়েছেন। আমাদের নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শুধু আজকে নয় দেশের নানান দুর্যোগে সন্কটে আমাদের পাশে দাড়ান। আমাদের আনন্দ উৎসব ও সুখে দুঃখে খোজ রাখেন। আমরা দাদাভাইয়ের প্রতি কৃতজ্ঞ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...